"প্রতিটি প্রজন্মই এমন এক পৃথিবীর উত্তরাধিকারী হয়, যা পূর্ববর্তী প্রজন্মের শিক্ষার ওপর ভিত্তি করে গড়ে ওঠে।"
মানবসভ্যতা সর্বদা শিক্ষার মাধ্যমেই এগিয়ে চলেছে। প্রতিটি বৈজ্ঞানিক আবিষ্কার, শিল্পকর্ম, প্রযুক্তিগত অগ্রগতি, সহানুভূতিশীল কাজ, সভ্যতা কিংবা বিপ্লব; সবকিছুরই সূচনা হয়েছিল এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জ্ঞান হস্তান্তরের মধ্য দিয়ে। তাই শিক্ষা কেবল একটি পদ্ধতি বা ব্যবস্থা নয়; এটি সেই ভিত্তি, যার ওপর দাঁড়িয়ে প্রতিটি সমাজ তার ভবিষ্যৎ গড়ে তোলে।
ভারত হাজার হাজার বছর ধরেই এই দায়িত্ব প্রজন্ম পরম্পরায় পালন করে আসছে। তক্ষশিলা ও নালন্দার প্রাচীন শিক্ষাকেন্দ্র থেকে শুরু করে আজকের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান – সর্বত্রই এই শিক্ষা সমগ্র-জাতির অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে নিজের ভূমিকা স্থাপন করেছে।
গত কয়েক দশকে ভারত এক অসাধারণ সাফল্য অর্জন করেছে। লক্ষ লক্ষ শিশু, যাদের একসময় স্কুলে যাওয়ার কোনো সুযোগ ছিল না, তারা এখন প্রতিদিন শিক্ষা-প্রাঙ্গনে উপস্থিত হচ্ছে। সরকার, শিক্ষাবিদ, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার সুযোগ অভূতপূর্ব মাত্রায় সম্প্রসারিত হয়েছে। এই অর্জন অবশ্যই স্বীকৃতি পাওয়ার যোগ্য।
তা সত্ত্বেও, প্রতিটি প্রজন্মই নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়। আজকের দিনে দাঁড়িয়ে আর প্রশ্নটি এটি নয় যে, "সব শিশু কি স্কুলে পৌঁছাতে পারছে?" বরং প্রশ্নটি এখন দাঁড়িয়েছে :
শুধুমাত্র শ্রেণিকক্ষ একজন শিক্ষার্থীর শিক্ষা সুনিশ্চিত করতে পারে না। কেবল পাঠ্যপুস্তক শিক্ষার্থীর মননে গভীর-অনুভব তৈরি করতে পারে না। আর, কেবল প্রথাগত-পরীক্ষা দিয়ে শিক্ষার্থীর প্রজ্ঞা বা বিচক্ষণতা পরিমাপ করা সম্ভব নয়।
শেখার প্রক্রিয়াটি স্কুলের প্রথম ঘণ্টার সাথে শুরুও হয় না, আবার শ্রেণিকক্ষ বন্ধ হওয়ার সাথে সাথে তা শেষও হয়ে যায় না। একটি শিশু শেখে প্রশ্ন করার মাধ্যমে; শেখে খেলাধুলা, গল্প পড়া, ভুল করা, পরিবারের সাথে কথা বলা, প্রযুক্তি নিয়ে কাজ করা, প্রকৃতি-পর্যবেক্ষণ, অন্যকে সহযোগিতা, কিংবা সুন্দরতর পৃথিবীর কল্পনা করার মধ্য দিয়েও।
শিক্ষা কেবল স্কুলের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। যেখানেই কৌতূহল বিকশিত হওয়ার সুযোগ পায়, সেখানেই শিক্ষার পথ খুলে যায়। আজকের শিশুদের চারপাশের পৃথিবী আগের যেকোনো প্রজন্মের অভিজ্ঞতার চেয়ে অনেক দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা(Artificial Intelligence) বিভিন্ন প্রথাগত পদ্ধতিকে আমূল বদলে দিচ্ছে। ডিজিটাল-মাধ্যম শিশুদের চিন্তাভাবনা, যোগাযোগ ও শিক্ষার পদ্ধতিকে প্রভাবিত করছে। আগামী অনেক পেশা হয়তো এখনো আবিস্কারই হয়নি। তথ্য ক্রমশ সহজলভ্য হচ্ছে, আর দামি হয়ে উঠছে তথ্যের ব্যবহার।
এমন এক পৃথিবীতে শিক্ষা কেবল মুখস্থ-বিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। শিক্ষাকে সাহায্য করতে হবে শিক্ষার্থীর বোধমূলক গঠনে, শিক্ষার্থীর স্বাধীন চিন্তনে, শিক্ষা হবে শিক্ষার্থীর মেধা অনুসারে সহজ এবং একইসাথে দায়িত্বশীল।
এই উপলব্ধি থেকেই Deep Beast-এর যাত্রার সূচনা। আমরা কখনো ভাবিনা বা বিশ্বাস কারিনা যে, প্রচলিত শিক্ষাব্যবস্থা ব্যর্থ, কিংবা আমরা স্কুল বা শিক্ষকদের বিকল্প কিছু তৈরি করবো। আমরা বিশ্বাস করি যে বাস্তবধর্মী শিক্ষার জন্য কেবল একটি শ্রেণিকক্ষের গণ্ডি ছাড়িয়ে আরও বৃহত্তর এক পরিবেশ বা ecosystem-এর প্রয়োজন। একজন শিক্ষার্থীকে শিক্ষক-শিক্ষিকা-রা অনুপ্রেরণা জোগান, অভিভাবকরা যত্নের সাথে বড় করেন, বিদ্যালয় অভিমুখ দেয় এবং জাতি চরিত্র গঠনে ভূমিকা রাখে। পাশাপাশি, প্রযুক্তি নতুন সুযোগ সৃষ্টি করে, আর সমাজ আমাদের পছন্দ বা সিদ্ধান্তকে প্রভাবিত করে। এই শক্তিগুলো যখন সম্মিলিতভাবে কাজ করে, তখন শিক্ষা হয়ে ওঠে এক সার্বভৌম প্রক্রিয়া। আর শিক্ষার এই প্রধান তন্ত্রগুলি বিচ্ছিন্ন হয়ে পড়লে, শিক্ষা হয়ে পড়ে অসম্পূর্ণ এবং বাস্তবতাহীন।
Deep Beast-এর যাত্রা শুরু হয়েছে একটি সাধারণ উদ্দেশ্যকে কেন্দ্র করে:
বরং তাদের এমনভাবে গড়ে তুলবে যাতে তারা পৃথিবীর বাস্তবতাকে বুঝতে পারে,
এর উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং
পৃথিবীকে আগের চেয়ে আরও উন্নত অবস্থায় পরবর্তী প্রজন্মের হাতে তুলে দিতে পারে।
আমরা বই প্রকাশের সংখ্যা, প্রযুক্তির উদ্ভাবন, কিংবা আর্থিক মুনাফার ওপর ভিত্তি করে সাফল্যের পরিমাপ করি না। আমাদের সাফল্যের মাপকাঠিতে একটি প্রশ্ন অনেক বেশি গুরুত্ব পায়: “আমরা কি কারও শিক্ষাগ্রহণের প্রক্রিয়ায় সাহায্য করতে পেরেছি, যাতে তার জীবন বদলে গিয়েছে?” আমাদের প্রতিটি সিদ্ধান্ত-পণ্য-প্রযুক্তির শুরু হয় এই প্রশ্ন থেকেই। শিক্ষা কখনও ব্যবসায়িক পণ্য হতে পারে না, এটি আমাদের সবার বিশেষ দায়িত্ত্ব পরবর্তী প্রজন্মের কাছে, মনুষ্যত্বের কাছে।